বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত

কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড়

ডেস্ক রিপোর্ট / ৬১ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ভূমি অফিসের সম্মুখের সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন হাজারো পথচারী ও যানবাহন চালক। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যানবাহন চলাচলের সময় গর্তে জমে থাকা কাদা-পানি ছিটকে পথচারীদের কাপড় নষ্ট হওয়ার ঘটনাও ঘটছে।

আদমপুর বাজারের ব্যবসায়ী মো. সিকন্দর আলী বলেন,আদমপুর-উপজেলা সড়ক দিয়ে ফরেস্ট অফিসে যাওয়ার পথে এসিল্যান্ড অফিসের সামনে অফিস থেকে বের হওয়া একটি গাড়ির চাকা গর্তের কাদা-পানি ছিটিয়ে দেয়। এতে আমার কাপড় নষ্ট হয়ে যায়। দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।

সার্ভেয়ার মো. আব্দুল মুক্তাদির বলেন,এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। বড় বড় গর্তের কারণে চলন্ত গাড়ির চাকায় কাদা-পানি ছিটকে পথচারীদের ভোগান্তি হচ্ছে। দ্রুত সংস্কার করা জরুরি।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন,সড়কটি অনেক খারাপ হয়ে গেছে। আগামী অর্থবছরের বরাদ্দ থেকে সড়কটির সংস্কার কাজ করা হবে।

স্থানীয়দের দাবি, উপজেলা ভূমি অফিসের সামনের গুরুত্বপূর্ণ এ সড়ক দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর