বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত কমলগঞ্জে ফলন্ত কমলা গাছ নিধনের ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন শ্রীমঙ্গলে র‍্যাব-৯-এর অভিযানে সাইবার অপরাধ মামলার মূলহোতা গ্রেপ্তার

মৌলভীবাজারে ৩ দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহ শুরু

হালচাল ডেস্ক / ৯২ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬



“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই লক্ষ্যকে সামনে রেখে জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। ভূমি মন্ত্রণালয়ের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৯ মে) থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী তারেক জিয়ার দেশব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত হন মৌলভীবাজারের কর্মকর্তা ও সেবাগ্রহীতারা। পরে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

মেলায় সেবা নিতে আসা দিপক রায় ও আইন উদ্দিন সন্তোষ প্রকাশ করে বলেন, “কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত টাকা খরচ ছাড়াই এত সহজে ভূমিসেবা পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। প্রশাসনের এই ইতিবাচক উদ্যোগ যেন সারাবছরই অব্যাহত থাকে।”


জেলা প্রশাসকের কার্যালয়সহ মৌলভীবাজারের প্রতিটি উপজেলায় একযোগে এই মেলা উদযাপিত হচ্ছে। মেলায় স্থাপিত বিশেষ বুথগুলো থেকে নাগরিকেরা সরাসরি নিম্নলিখিত সেবাসমূহ পাচ্ছেন,
অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন এবং কর প্রদানে সরাসরি সহযোগিতা। দ্রুত ই-নামজারির আবেদন গ্রহণ ও নিষ্পত্তি। ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিক ক্ষতিপূরণের চেক প্রদান।

অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপির আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক সরবরাহ এবং ডাক বিভাগের মাধ্যমে মৌজা ম্যাপ সরবরাহের সুবিধা। ভূমিসেবা সংক্রান্ত যেকোনো জটিল জিজ্ঞাসার সরাসরি উত্তর ও আইনি পরামর্শ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনা আক্তার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা সমাজসেবা কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মেলা প্রাঙ্গণে সেবাপ্রত্যাশীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর