কমলগঞ্জে ভানুগাছ চৌমুহনী হাফিজিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
কমলগঞ্জের ভানুগাছ চৌমুহনী হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবক, দাতা সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় মাদ্রাসার অস্থায়ী ক্যাম্পাসে এই সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আনহার আলীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হাফিজ মাওলানা শফিকুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় সভায় মাদ্রাসার সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফিজ আব্দুল কুদ্দুছ নিজামী। তিনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ উন্নতকরণে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ গোলাম রব, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, প্রেসক্লাব সহ-সাধারণ সম্পাদক আশরাফ সিদ্দিকী পারভেজ, ভানুগাছ পৌর বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান এবং সমাজসেবক খালেদুর রহমান।
বক্তারা মাদ্রাসার অগ্রযাত্রায় সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সেক্রেটারি ও অন্যতম ভূমিদাতা সদস্য জনাব হারুনুর রশিদ, ক্যাশিয়ার মো: সেলিম হোসেন এবং কমিটির সদস্য রফিকুল ইসলাম ও জুয়েল তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় মাদ্রাসার শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের নিয়মিত পরামর্শ ও সহায়তার আহ্বান জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় এই মাদ্রাসাটি এলাকার দ্বীনি শিক্ষার অন্যতম কেন্দ্রে পরিণত হবে।







