সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে অবৈধ তেল মজুদে দুজনকে জরিমানা

ডেস্ক রিপোর্ট / ৯৩ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে শহরের লছনা ভান্ডারী আস্তানার সামনে পরিচালিত এ অভিযানে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী একজনকে ২০ হাজার টাকা এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী অপর একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ ধন মিয়ার কাছ থেকে আদায় করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন্দ।

প্রশাসন সূত্রে জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্য বৃদ্ধি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর