সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

১০ নারী সংসদ সদস্য চূড়ান্ত করল জামায়াত, আছেন সিলেটের একজন

অনলাইন ডেস্ক / ৭৯ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদে প্রাপ্ত ৬৮টি আসনের বিপরীতে ১১টি সংরক্ষিত নারী আসন পাবে বাংলাদেশ জামায়াত ইসলামী। এর মধ্যে ১০ নারী নেত্রীকে চূড়ান্ত করেছে দলটি। শুক্রবার (১৭ এপ্রিল) জামায়াতের এক সহকারী সেক্রেটারি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাকি একজনের নামসহ আনুষ্ঠানিকভাবে সোমবার (২০ এপ্রিল) তালিকা প্রকাশ করা হবে। এরমধ্যে জামায়াতে দলের বাইরেরও থাকবেন দুইজন।

চূড়ান্ত তালিকায় যারা আছেন মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, নাজমুন্নিছা নিলু।

এ ছাড়া চট্টগ্রাম অঞ্চল থেকে মেরিনা সুলতানা, সিলেট অঞ্চলের মাহফুজা খানম। বগুড়া অঞ্চলের সাজেদা সামাদ, প্রকৌশলী মারদিয়া মমতাজ।অনলাইন সংবাদপত্র

আরও আছেন জামায়াত কোটায় জাগপা সভাপতি তাসমিয়া প্রধান ও এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর