মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

হাসপাতাল কোয়ার্টার থেকে বিরল ‘কালনাগিনী’ উদ্ধার, লাউয়াছড়ায় অবমুক্ত

ডেস্ক রিপোর্ট / ৮৩ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার থেকে একটি বিরল প্রজাতির ‘কালনাগিনী’ সাপ উদ্ধার করে নিরাপদে অবমুক্ত করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) রাত প্রায় ৮টার দিকে কোয়ার্টারের তৃতীয় তলায় অবস্থিত শ্রাবণ পালের বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়। 

পরিবারের সদস্যরা হঠাৎ সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়লে দ্রুত ঘর থেকে বেরিয়ে যান এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।

পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে।

শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল হক জানান, উদ্ধার করা ‘কালনাগিনী’ সাপটি কিছু সময় পর্যবেক্ষণে রাখার পর রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় অবমুক্ত করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব বলেন, ‘কালনাগিনী’ সাপ বর্তমানে খুব একটা দেখা যায় না। এটি সাধারণত বনাঞ্চলে বসবাস করে এবং এ সাপকে ঘিরে বিভিন্ন লোককাহিনী ও পৌরাণিক বিশ্বাস প্রচলিত রয়েছে।

তিনি আরও বলেন, কোথাও এ ধরনের সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করা উচিত।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর