শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার

কমলগঞ্জে বালুভর্তি ট্রাকসহ ৩ জন আটক

ডেস্ক রিপোর্ট / ৮৫ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬



মৌলভীবাজারের কমলগঞ্জে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে একটি বালুভর্তি ট্রাকসহ তিনজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার আলিনগর ইউনিয়নের তিলকপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তিলকপুর এলাকায় ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে বালু নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে চালকসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, পৌর এলাকার নছরতপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে জমির মিয়া, আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রামের মৃত হুসন আলীর ছেলে ওয়ারিছ আলী এবং কমলগঞ্জ পৌর এলাকার মৃত মফিজ মিয়ার ছেলে জাহিদ মিয়া।

অভিযান চলাকালে অবৈধ বালু পরিবহনের দায়ে তাহমিদুল নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও সরকারি সম্পদের ক্ষতি হচ্ছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রশাসন সূত্রে জানা গেছে।



এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর