মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

মৌলভীবাজারে সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ

ডেস্ক রিপোর্ট / ৯০ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬


মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সিলেট বিভাগের সাংবাদিকদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউজের মুন হলে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরের ২য় ও ৩য় কিস্তির অনুদানের চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির। জেলা প্রশাসক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জেলা প্রতিনিধি তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) এ বি এম রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমান এবং জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. জাফর ইকবাল। জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শেখ মাহমুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, চিকিৎসা সহায়তা ও অস্বচ্ছলতার কারণে মৌলভীবাজার জেলার ১১ জন, সিলেট জেলার ৫ জন এবং সুনামগঞ্জ জেলার ১ জনসহ মোট ১৭ জন সাংবাদিককে এই অনুদান প্রদান করা হয়েছে। জনপ্রতি ৫০ হাজার টাকা করে সর্বমোট ৮ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবদুল বাছির বলেন, “সংবাদকর্মীদের যেকোনো সংকটে সরকার ও সাংবাদিক কল্যাণ ট্রাস্ট পাশে আছে। অসুস্থ ও অস্বচ্ছল সাংবাদিকদের কল্যাণে এই সহায়তা একটি চলমান প্রক্রিয়া এবং ভবিষ্যতে এর পরিধি আরও বৃদ্ধি করা হবে।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, সাংবাদিকদের কল্যাণে সরকারের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি সম্মুখ সারির সংবাদকর্মীদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর