বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
মৌলভীবাজারে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত: ৭ মামলায় জরিমানা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে-ক্রীড়া প্রতিমন্ত্রী কমলগঞ্জে পোশাক তৈরির প্রশিক্ষণ শুরু মৌলভীবাজারে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ‘ক্যাম্প প্রশিক্ষণ’ অনুষ্ঠিত কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত কমলগঞ্জে নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে পুলিশের মতবিনিময় সভা মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ৫ গুণীজন কমলগঞ্জে এলপিজি সিলিন্ডার বিক্রিতে অনিয়ম; তিন প্রতিষ্ঠানকে জরিমানা কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন গরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করলেন এনসিপি নেতা সামায়েল

সমাবেশ থামিয়ে হাসপাতালে ছুটলেন সংসদ সদস্য

ডেস্ক রিপোট / ১২৭ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজার-৪ শ্রীমঙ্গল-কমলগঞ্জ বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথম কর্মসূচি হিসেবে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন মৌলভীবাজার-৪ আসনের নবনির্বাচিত এমপি আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই তাঁর এই আকস্মিক পরিদর্শন স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে নির্বাচনী এলাকায় পৌঁছানোর পর কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই তিনি সরাসরি ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। সেখানে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি রোগীদের মধ্যে প্যাকেটজাত তরল দুধ বিতরণ করেন।

চিকিৎসক ও কর্মীদের সঙ্গে মতবিনিময় পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন সংসদ সদস্য। সভায় হাসপাতালের চিকিৎসক ও নার্স সংকট, শয্যা ও আধুনিক সরঞ্জামের সীমাবদ্ধতা এবং অ্যাম্বুলেন্স সংকটের মতো বিভিন্ন সমস্যার কথা উঠে আসে।

উন্নত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি মতবিনিময়কালে এমপি মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘জনগণের অকুন্ঠ ভালোবাসা ও ভোটে আমি নির্বাচিত হয়েছি। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মানুষের জন্য উন্নত ও মানসম্মত আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার অন্যতম প্রধান দায়িত্ব। আজ সরেজমিনে পরিদর্শন করে হাসপাতালের বিভিন্ন সংকটগুলো লক্ষ্য করেছি। দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসক ও নার্স বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং অ্যাম্বুলেন্স সংকট সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও যোগ করেন, ‘অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যখাতের সমন্বিত উন্নয়নের মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ জনপদ গড়ে তুলব।’

জনস্বার্থে পথসভা বাতিল উল্লেখ্য যে, সংসদ সদস্যের নির্বাচনী এলাকা আগমনে একটি বিশাল পথসভা আয়োজনের কথা ছিল। তবে সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেই বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি সেই সভা বাতিল করেন এবং মানুষের সেবা দিতে সরাসরি হাসপাতালে চলে যান।

নবনির্বাচিত এমপির এমন কর্মতৎপরতা ও সেবামূলক মানসিকতাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সাধারণ মানুষ। তারা মনে করছেন, দায়িত্বের শুরুতে স্বাস্থ্যসেবাকে প্রাধান্য দেওয়ার এই পদক্ষেপ ভবিষ্যতে শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে নতুন দিকনির্দেশনা দেবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর