শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে ভেলকিবাজির উন্নয়ন প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর ও ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া অজগর লাউয়াছড়ায় অবমুক্ত ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠল সিলেট হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য লাউয়াছড়া উদ্যানের গাছ পাচারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও’র

ভোটকেন্দ্রের ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির

অনলাইন ডেস্ক / ৬১ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্র ছিল। যার ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা ছিল। নির্বাচনে কেউ জালিয়াতি বা অনিয়ম করলে তার প্রমাণ রাখার জন্য এ ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণ শেষে ইসি সিদ্ধান্ত নিয়েছে, এসব ক্যামেরায় থাকা ভিডিও ফুটেজ সংরক্ষণ করা হবে। সেজন্য, নির্বাচনের দায়িত্বে থাকা সব রিটার্নিং কর্মকর্তাকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ইসি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রিুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা সম্বলিত ভোটকেন্দ্রগুলোর ভোটগ্রহণের পূর্বের ও ভোটগ্রহণের দিনের ধারণকৃত ভিডিও ফুটেজ পরবর্তীতে প্রমাণ হিসেবে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংরক্ষণের জন্য ইসি সিদ্ধান্ত প্রদান করেছে। ভিডিও ফুটেজ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর