মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

সিলেটে শীত ও কুয়াশা আরো বাড়বে

ডেস্ক রিপোর্ট / ১২০ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

সিলেট অঞ্চলে শীত ও কুয়াশা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

এদিকে ঘন কুয়াশার ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপথ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, সিলেটে চলমান মৃদু শৈত্যপ্রবাহে এবং ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি তুলনামূলক বেশি থাকতে পারে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়, সোমবার সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ, আর সন্ধ্যা ৬টায় ছিল ৭৮ শতাংশ। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে সকাল ৬টা ৩৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৭ মিনিটে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর