সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

‘স্বশিক্ষিত’ এমএ মালিকের পেশা ‘কিছুই না’

অনলাইন ডেস্ক / ১৩৬ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

সিলেট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলটির চেয়ারর্পাসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক।

নির্বাচন কমিশনে মনোনয়পত্রের সাথে জমা দেওঢা হলফনামায় নিজেকে ‘স্বশিক্ষতি’ হিসেবে উল্লেখ করেছে মালিক। আর পেশা হিসেবে লিখেছেন ‘কিছুই না’।

গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেয়া তার হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

যুক্তরাজ্য প্রবাসী মালিক বিগত আওয়াী লীগ সরকারের বিরুদ্ধে প্রবাসে থেকেও বেশ সোচ্ছার ছিলেন। তবে তার বিরুদ্ধে কোন মামলা নেই।

এমএ মালিক নিজের পূর্বের পেশা হিসেবে উল্লেখ করেছেন ‘প্রবাসী শ্রমিক’ আর বর্তমান পেশা ‘কিছুই না’। তার স্ত্রী বর্তমানে গৃহিনী। তবে আগে যুক্তরাজ্যে শিক্ষকতার সাথে জড়িত ছিলেন বলে হলফনামায় উল্লেক করেছেন।

পেশা ‘কিছুই না’ হলেও মালিকের কাছে বড় অংকের নগদ টাকাই রয়েছে। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী তার কাছে বাংলাদেশী ২ লাখ টাকা, ৭১ হাজার ৭শ’ ৭৩ দশমিক ৫০ মার্কিন ডলার ও ৬ হাজার ৭১০ বৃটিশ পাউন্ড রয়েছে।

নিজের কাছে নগদ প্রায় কোটি টাকা থাকলেও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ মালিকের স্ত্রীর কাছে নগদ টাকা আছে মাত্র ১ লাখ!

তার আয়ের উৎস হিসেবে দেখিয়েছেন বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া থেকে বছরে ৭ লাখ ৮০ হাজা টাকা আয়। আর বিদেশে নির্ভশীলরা একই খাত থেকে আয় ২০ হাজার পাউন্ড আয় করেন।

এমএ মালিকের নিজের নামে রাজধানীর বনানীতে অ্যাপার্টমেন্ট রয়েছে। আর গ্রামের বাড়িতে রয়েছে যৌথমালিকানার বাড়ি।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর