রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

মৌলভীবাজার-৪ আসনে বিএনপি প্রার্থী মুজিবুরের মনোনয়নপত্র দাখিল

ডেস্ক রিপোর্ট / ১৪৮ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ সংসদীয় (কমলগঞ্জ – শ্রীমঙ্গল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব দলীয় নেতাকর্মীকে সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

রবিবার বিকাল ৪টা ৫৫ মিনিটের সময় মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সহকারী রিটার্নিং অফিসার ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ইউপি চেয়ারম্যান অলি আহমদ খাঁন,পৌর বিএনপির আহবায়ক মো. শোয়েব আহমদ,যুগ্ম আহবায়ক প্রত্যুষ ধর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন,সদস্য সিরাজুল ইসলাম,উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রোমান আহমদ,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন ও পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল আহমদ জুলি প্রমূখ।

মনোনয়নপত্র দাখিল শেষে দলীয় প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদেরই লোক, আমার জনয় দোয়া করবেন। আমি নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়ে কমলগঞ্জ- শ্রীমঙ্গলের উন্নয়নে কাজ করব।

এর আগে পৌর এলাকার খুশালপুরস্থ নিজ বাড়িতে দোয়া মাহফিল শেষে দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি উপজেলা পরিষদ চত্বরে পৌঁছান।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর