মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

ক্ষমতায় গেলে ইনসাফের বাংলাদেশ গড়বে জামায়াত: অ্যাডভোকেট আব্দুর রব

সালাহউদ্দিন শুভ / ১৫৭ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সকলকে নিয়ে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে জামায়াতে ইসলাম প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব। শুক্রবার (২৮নভেম্বর) দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাবে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন।

এডভোকেট আব্দুর রব বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনই আমাদের লক্ষ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে উন্নত ও শান্তিপূর্ণ দেশ গড়তে চাই আমরা। তাঁর দাবি, রাজনীতিতে তাদের মূল অবস্থান হলো ঐক্য গড়াা এবং উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া। সবাইকে নিয়েই কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের উন্নয়ন করতে চাই।’

স্থানীয় পর্যটন, কৃষি ও অবকাঠামো খাতের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিনেও এসব ক্ষেত্র পরিকল্পিতভাবে কাজে লাগানো হয়নি। দুই উপজেলায় রাস্তাা-ঘাটের দুরবস্থা, কৃষিভিত্তিক অর্থনীতির অব্যবহার ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা সবকিছুতেই নতুন করে উদ্যোগ নিলে পরিবর্তন আনা সম্ভব।

দুর্নীতি ও স্বজনপ্রীতি প্রসঙ্গে তিনি বলেন, দক্ষ ও সৎ নেতৃত্ব ছাড়া দেশ এগোতে পারে না। তিনি ধর্মীয় সম্প্রীতির উদাহরণ টেনে বলেন, সংখ্যালঘু-সংখ্যাগুরু সবাই মিলেই বাংলাদেশ এবং এ বন্ধনকে শক্ত রাখা জরুরী।

আসহাবুজ্জামান শাওনের সভাপত্বিতে আনুষ্টিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামানকমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. মাসুক মিয়া, এডভোকেট মো. কামরুল ইসলাম, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি মো. মামুনুর রশীদ,উপজেলা ও পৌর জামায়াতের নেতা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর