রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

কুলাউড়ায় হাতপাখা প্রতীকে জনসাড়া বাড়ছে: আব্দুল কুদ্দুস

অনলাইন ডেস্ক / ১৫১ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জেলা সভাপতি ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল কুদ্দুস বলেছেন, ইসলামী আন্দোলনের প্রতি সারাদেশেই ব্যাপক সাড়া পড়েছে।

আগামী নির্বাচনে আপনারা হাতপাখা মার্কায় ভোট দিয়ে আমাকে কুলাউড়ার খাদেম হিসেবে কাজ করার সুযোগ দেবেন।

রবিবার (২৩ নভেম্বর) বিকেলে নির্বাচনী পরিচালনা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন- সংগঠনের জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা আব্দুল মুগনী, হাফেজ মাওলানা সুলাইমান আহমেদ, সহসভাপতি ডা. ইবাদুর রহমান, জেলা শ্রমিক আন্দোলনের সহসভাপতি আকমল আলীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভাশেষে মাওলানা ফখরুল ইসলামকে আহবায়ক, হাফেজ মতিউর রহমানকে যুগ্ম আহবায়ক, মাওলানা আতিকুর রহমানকে সমন্বয়ক এবং হাফেজ নাসির উদ্দিন মুন্নাকে যুগ্ম সমন্বয়ক করে ৪১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।

পরে হাতপাখার প্রার্থী মাওলানা আব্দুল কুদ্দুসকে সঙ্গে নিয়ে দলের নেতাকর্মীরা শহরে ব্যাপক গণসংযোগ করেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর