শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে বিএনপি নেতাদের সাথে মতবিনিময়ে যা বললেন প্রধানমন্ত্রী পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ পাইলট হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পথে কমলগঞ্জের মাহির মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের পর সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভা; ঝড়ো বতাসে প্যান্ডেল ভাঙলেও চা শ্রমিকদের আবেগের জোয়ার মক্তবে যাওয়ার পথে ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয়

কমলগঞ্জে হাজী মুজিবের সমর্থনে সমন্বয় সভা

ডেস্ক রিপোর্ট / ১২২ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে বিএনপির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাটামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল,কৃষকদল, তাঁতীদল, জাসাসসহ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও রশীদ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আদমপুর ইউনিয়ন সমন্বয় কমিটির সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম মনিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

আদমপুর ইউনিয়নের সহ-সমন্বয়ক আমিনুল ইসলাম ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. ওয়াছিদ মিয়ার যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য শিক্ষক মো. দুরুদ আহমদ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক চেয়ারম্যান অলি আহমেদ খান, যুগ্ন আহ্বায়ক মো.আবুল হোসেন, কমলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সোয়েব আহমেদ, যুগ্ম আহ্বায়ক প্রত্যুষ ধর, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তাজউদ্দীন আহমদ তাজু প্রমূখ।

এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদল, তাঁতীদল, জাসাসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সংগঠনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

বিএনপির নেতারা বলেন, কেন্দ্রীয়ভাবে ঘোষিত রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক সমন্বয় জোরদারের লক্ষ্যে এই সভা আয়োজন করা হয়। উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর