সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

ওসমানী বিমানবন্দরে নামলো আরও ২টি ফ্লাইট

অনলাইন ডেস্ক / ১৬২ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর আরও দু’টি ফ্লাইট অবতরণ করেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। 

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সিঙ্গাপুর থেকে একটি ও সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে মালে থেকে আরও একটি ফ্লাইট সিলেটে অবতরণ করে।

এ নিয়ে সিলেটে তিনটি ফ্লাইট অবতরণ করেছে। তিনটি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ও ইউএস-বাংলার দু’টি। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ এ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টা ৩১ মিনিটের সময় রিয়াদ থেকে ৩৯৬ জন যাত্রী নিয়ে বিজি ৩৪০ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ওই ফ্লাইটটিতে সিলেটের ১২ জন যাত্রী ছিলেন, তারা যার যার গন্তব্যে চলে গেছেন। এছাড়া সিলেট থেকে তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট বিলম্বে ছেড়ে যাওয়ার কথা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ জানান, এখন পর্যন্ত তিনটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে। আরও কোনো ফ্লাইট অবতরণ করতে চাইলেও সমস্যা হবে না।

তিনি বলেন, বিজি ৩৪০ ফ্লাইটের যাত্রীদের লাউঞ্জে আনা হয়েছে। ফ্লাইট না হলে বিমান কর্তৃপক্ষ তাদের হোটেলের ব্যবস্থা করবে।

এর আগে দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর থেকে বিমানবন্দরে কার্যক্রম সাময়িক স্থগিত রয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর