সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

সিলেটে বৃষ্টি, যেমন থাকবে শুক্রবারের আবহাওয়া

অনলাইন ডেস্ক রিপোর্ট / ২৯৭ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ‘শক্তি’র প্রভাবে দেশের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি হয়েছে সিলেটেও। আগামী ৪ দিন সিলেট অঞ্চলে বৃষ্টির শঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় এ অঞ্চলে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এরমধ্যে বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃষ্টি হয়েছে ২৮ দশমিক ৬ মিলিমিটার। আর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৩২ দশমিক ৪ মিলিমিটার।

বৃহস্পতিবার সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক অস্থায়ী মেঘলা থাকতে পারে। এছাড়া এ অঞ্চলের কোথাও হালকা থেকে মাঝারি এবং কোথাও আবার বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে।

দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর