রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সড়কে প্রাণ হারানো মা, শাবকের চোখে কান্না আর আকুতি

অনলাইন ডেস্ক / ১৭৬ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

পিচঢালা সড়কে পড়ে আছে দুটি রক্তাক্ত বানর। একটি বানরের কান বেয়ে রক্ত ঝরছে, রক্তে ভিজে যাচ্ছে সড়ক। পাশে নিথর পড়ে থাকা মৃত মায়ের গলায় জড়িয়ে শাবকটি বারবার আকুতি জানাচ্ছে। অন্যদিকে গাছের ডালে জড়ো হয়ে থাকা বানরের দল বিকট শব্দে চিৎকার করছে, যেন শোকে মুহ্যমান হয়ে প্রতিবাদ জানাচ্ছে প্রিয়জন হারানোর।

  • এমন ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে।

এ দৃশ্য কাঁদিয়েছে অনেক পথচারীকেও। বেপরোয়া যানচালনা আর অসচেতনতায় হারিয়ে যাচ্ছে বনের প্রাণীরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উদ্যানের মূল পাকা সড়কে বেপরোয়া গতির গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছে দুটি বানর।

এই দুর্ঘটনার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে হৃদয়বিদারক ভিডিও ও ছবি।

প্রকৃতিপ্রেমীরা জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যানে এর আগেও বহু বন্যপ্রাণী বেপরোয়া গাড়ির চাপায় মারা গেছে। যদিও উদ্যানে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২০ কিলোমিটার নির্ধারিত, বাস্তবে তা কেউ মানে না। মানুষের বেপরোয়া যান চালনা আর অসচেতনতায় হারিয়ে যাচ্ছে বনের প্রাণীরা।

এই মর্মান্তিক ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন। অনেকেই বলেন, এ ধরনের ঘটনা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ ও বন্যপ্রাণ সংরক্ষণে আরও সচেতনতার প্রয়োজন।

স্থানীয় পরিবেশকর্মী আহাদ মিয়া বলেন, এটা শুধু বানরের মৃত্যু নয়, আমাদের অমানবিকতার প্রতিচ্ছবি। সড়কে প্রাণ হারানো এই মা-শিশুর ছবি দেখে চোখে জল এসেছে। এই ঘটনা যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় মানুষ কীভাবে এত নিষ্ঠুর হতে পারে?

বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার জাতীয় পরিষদ সদস্য আ স ম সালেহ সোহেল বলেন, যান চালানোর সময় আমরা শুধু নিজেকে দেখি, চারপাশের প্রাণ আর প্রকৃতিকে দেখি না বলেই এমন ঘটনা ঘটছে। মানুষের বেপরোয়া গতিই বনের প্রাণীদের জন্য মৃত্যুফাঁদ হয়ে দাঁড়িয়েছে।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মো. নাজমূল হক জানান, সন্ধ্যার কিছু আগে উদ্যানের সড়কে দ্রুতগতির একটি গাড়ির চাপায় বানর দুটির মৃত্যু হয়। তবে ঘটনাস্থলে গিয়ে বানরের মৃতদেহ আর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কোনো বন্য প্রাণী সেগুলো টেনে নিয়ে গেছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর