সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

কক্সবাজারে এসে অসুস্থ ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ফিরলেন ঢাকায়

ডেস্ক রিপোর্ট / ২৭৮ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

কক্সবাজারে এসে অসুস্থ হয়ে পড়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার রাত সাড়ে ১০টার পর মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমরান হোসাইন সজীব।

ইমরান হোসাইন সজীব জানান, সংস্কৃতি উপদেষ্টা গতকাল শুক্রবার বিকেলে বিমানযোগে সরকারি সফরে কক্সবাজারে আসেন। এরপর তিনি হোটেল ওশান প্যারাডাইজে ওঠেন। রোববার কক্সবাজারকে ‘সাংস্কৃতিক হাব’ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন অংশীজনদের নিয়ে দুই দিনব্যাপী আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তাঁর। কিন্তু এর আগেই শনিবার সন্ধ্যায় হোটেলে অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতি উপদেষ্টা।

চিকিৎসকের বরাত দিয়ে ইমরান হোসাইন সজীব জানান, মোস্তফা সরয়ার ফারুকী বুকে ব্যথা অনুভব করেন। তিনি উচ্চ রক্তচাপেও ভুগছেন। তাঁর অসুস্থতা তেমন জটিল না হলেও বিপদ এড়াতে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, রাত সোয়া ১০টার দিকে সংস্কৃতি উপদেষ্টাকে নিতে ঢাকা থেকে একটি এয়ার এম্বুলেন্স কক্সবাজারে পৌঁছায়।

অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব জানান, সংস্কৃতি উপদেষ্টার অসুস্থতার খবরে রোববার অনুষ্ঠিতব্য কর্মশালা স্থগিত করা হয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর