সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

সিলেট সীমান্তে সোয়া কোটি টাকার চোরাই মালামাল জব্দ

অনলাইন ডেস্ক / ১৬২ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর বিশেষ অভিযানে সীমান্ত এলাকা থেকে এক কোটি ২৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ ৪৮ বিজিবি’র সদস্যরা সীমান্তবর্তী সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, প্রতাপপুর, দমদমিয়া ও উৎমা বিওপি এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য — শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সুপারি, চিনি, বিড়ি, জিরা, টমেটো, সাবান, আইবল ক্যান্ডি, মুভ ক্রিম, ডেরোবিন অয়েন্টমেন্ট, চকলেট, মোটরসাইকেল, মদ ও বিয়ার জব্দ করা হয়।

আটককৃত মালামালের বাজার মূল্য আনুমানিক ১ কোটি ২৭ লাখ ৮৫ হাজার ৬৯০ টাকা। বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক জানান, “সীমান্তে চোরাচালান প্রতিরোধে আমাদের গোয়েন্দা কার্যক্রম ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

আটক মালামালের বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর