সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

কমলগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ১৩৮ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে তারুণ্যের ক্ষমতায়ন” -এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই)দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

কমলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.মারুফ হোসাইন এর সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মোহিতুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মাহবুবুল আলম ভূঁইয়া, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.দুরুদ আহমদ, ডা:মো.রকিবুল আলম,কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু।

আলোচনা শেষে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ছয়জনকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।এসময় কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম,ছাত্র প্রতিনিধি আরিয়ান নাজমুলসহ এনজিও কর্মী ও বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর