সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় যুবকের লা*শ উ*দ্ধার

প্রতিনিধি, মৌলভীবাজার: / ১৮৯ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৭ জুলাই, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের সেকশন থেকে হৃদয় আহমেদ ইয়াছিন (১৯) নামে এক তরুণের লাশ উদ্বার করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) সকালে উপজেলার কাকিয়াছড়া চা-বাগানের ১ নম্বর সেকশন থেকে গাছের সঙ্গে বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। হৃদয় উপজেলার সদর ইউনিয়নের শাহীবাগ এলাকার মৃত লিটন মিয়ার ছেলে। সে মায়ের সঙ্গে ওই এলাকায় থাকত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে চা-বাগানের পাহারাদার চা-বাগানের ভেতরে একটি গাছের সঙ্গে গলায় বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) অলক বিহারী গুন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই এক যুবককে বেল্ট দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তার হাতের কিছু জায়গায় আঘাতের চিহ্ন আছে (লোলা ফুলা)। তবে রক্তাক্ত নয়। আমরা ধারণা করছি শ্বাসরুদ্ধ করে হত্যা করা হতে পারে।

শ্রীমঙ্গল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আমরা লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠাচ্ছি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। আমরা তদন্ত করছি।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর