সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

মৌলভীবাজারের দুই সীমান্তে দিয়ে ৭১ জন বাংলাদেশিকে পুশইন

অনলাইন ডেস্ক / ১৯৭ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

মৌলভীবাজার সীমান্ত দিয়ে আবারও‌ পুশইন করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ভোরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে ৪৮ জন ও  শ্রীমঙ্গল কাকমারা সীমান্ত দিয়ে ২৩ জন বাংলাদেশিকে পুশইন করা হয়। আটককৃতদের, মধ্যে নারী,পুরুষ ও জন শিশু রয়েছে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, এরা ৬ মাস থেকে ১৭ বছর আগে চিকিৎসা ও কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি বিএসএফ তাদের পুশইন করে। এ নিয়ে মৌলভীবাজার জেলায় পুশইনের ঘটনায় মোট ৫৩৪ জনকে আটক করেছে বিজিবি। এদিকে বিজিবি জানিয়েছে আটককৃতদের পরিচয় নিশ্চিত করে স্বজনদের কাছে হস্তান্তর করবে পুলিশ।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ও বরলেখা থানার ওসি আবদুল কাইয়ূম বলেন, ‘ভোরবেলা বিজিবি থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। আমাদের কাছে এখনো হস্তান্তর করা হয় নি। আমাদের কাছে হস্তান্তর করলে নাম ঠিকানা জানা যাবে। পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর