শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হলেন ৩ লাখ ৭৩ হাজার নাগরিক

অনলাইন ডেস্ক / ১৬৫ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫

বিদ্যমান সর্বজনীন পেনশন স্কিমের চারটি স্কিমে এ পর্যন্ত তিন লাখ ৭৩ হাজার ৩১২ জন নাগরিক যোগদান করেছেন। ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৮ বছরের অধিক বয়স্ক জনগোষ্ঠীকে যুক্ত করার পাশাপাশি পেনশন স্কিম সংক্রান্ত তথ্য আদান-প্রদান, সচেতনতা বাড়ানো ও পেনশন স্কিমে গ্রাহকদের রেজিস্ট্রেশনে উৎসাহিত করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রোববার (২৯ জুন) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

তথ্যবিবরণীতে বলা হয়েছে, ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে রেজিস্ট্রেশন কাজে উৎসাহিত করতে প্রতিটি রেজিস্ট্রেশনের জন্য সরকারি বাজেট বরাদ্দ থেকে ফি দেওয়ার জন্য অর্থ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে।

এছাড়া বিভাগ, জেলা-উপজেলা পর্যায়ে পেনশন মেলা ও কর্মশালা আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।

সর্বজনীন পেনশন স্কিমকে গ্রাহকবান্ধব করতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ ইতোমধ্যে ১২টি ব্যাংক এবং নগদ ও বিকাশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। মাসিক কিস্তি জমাদানের সুবিধার্থে আরও ১০টি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া অধিক গ্রাহকবান্ধব করার জন্য সর্বজনীন পেনশন স্কিমে নতুন ফিচার যুক্ত করা হবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর