বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় আদিবাসী তরুণীর মরদেহ উদ্ধার কমলগঞ্জে আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক হাসিবের ওপর হামলা কমলগঞ্জে গাছ চুরির মিথ্যা মামলায় ব্যবসায়ীকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন মৌলভীবাজারে পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শনে সিলেট রেঞ্জ ডিআইজি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

একদিনে করোনায় ৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক / ১৮৯ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২২ জুন, ২০২৫

প্রায় তিন বছর পর আবার দেশে ভয়াবহ রূপ নিচ্ছে মহামারি করোনাভাইরাসের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু। এই সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩৬ জনের শরীরে।

রোববার (২২ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মোট ৬২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেই হিসাবে শনাক্তের হার পাঁচ দশমিক ৮০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের চারজন পুরুষ ও একজন নারী। তাদের একজনের বয়স ১১-২০ বছর, একজনের ৪১-৫০ বছর, একজনের ৬১-৭০ বছর, একজনের ৭১-৮০ বছর ও একজনের বয়স ৯১-১০০ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন ঢাকা, তিনজন চট্টগ্রাম ও একজন রাজশাহী বিভাগের। পাঁচজনের একজন সরকারি ও চারজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Cocid

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২৯ হাজার ৫১৫ জন মারা গেছেন। তাদের মধ্যে চলতি বছর মারা গেছেন ১৬ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জন। ২০২৫ সালে শনাক্ত হয়েছেন ৪৩৩ জন।

২০২০ সালের মার্চে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঘটে। আস্তে আস্তে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। প্রায় দুই বছর শনাক্ত ও মৃত্যুর মিছিল দেখে দেশবাসী। ২০২২ সালের শেষে এসে করোনার প্রকোপ আস্তে আস্তে কমে যায়। মাঝে প্রায় তিন বছর করোনা নিয়ন্ত্রণে থাকার পর গত কিছুদিন ধরে এর প্রকোপ আবার বাড়ছে। ভাইরাসটির নতুন ভেরিয়েন্ট অনেক সংক্রমণপ্রবণ। ফলে এটি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। 


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর