শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে বিএনপি নেতাদের সাথে মতবিনিময়ে যা বললেন প্রধানমন্ত্রী পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ পাইলট হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পথে কমলগঞ্জের মাহির মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের পর সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভা; ঝড়ো বতাসে প্যান্ডেল ভাঙলেও চা শ্রমিকদের আবেগের জোয়ার মক্তবে যাওয়ার পথে ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয়

অন্তর্বর্তী সরকার ভালো কাজ করছে, আমরা ঐক্যবদ্ধভাবে পাশে থাকব: ফখরুল

অনলাইন ডেস্ক / ১৬৫ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে অন্তর্বর্তী সরকার কিছু ভালো কাজ করছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে এই সরকারকে সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (২১ জুন) বিকেলে রাজধানীর ডিআরইউতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার অনেক কাজ করছে। আমরা সবাই এক জোট হয়ে সাহায্য করব এবং আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।

ফখরুল বলেন, অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের সুযোগ তৈরি হয়েছে। ঐক্যবদ্ধ থাকলে সেই সুযোগ বাস্তবায়ন হবে।

নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আশা পূরণ হবে। আওয়ামী লীগ প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে দিয়েছে। এগুলো সংস্কার করতে হবে।

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পরিমাণ বেড়ে যাওয়া প্রসঙ্গে ফখরুল বলেন, সুইস ব্যাংকে রেকর্ড পরিমাণ অর্থ জমা হওয়ার খবর পড়ে মনটা খুব খারাপ হয়েছে। ফ্যাসিস্টরা সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে।

এ সময় তিনি ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে কথা বলেন। ফখরুল বলেন, এনসিপি আগামীকাল নিবন্ধনের জন্য আবেদন করবে। তাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি। নিঃসন্দেহে তাদের লক্ষ্য অর্জনে সবাই সাহায্য করবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর