শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে বিএনপি নেতাদের সাথে মতবিনিময়ে যা বললেন প্রধানমন্ত্রী পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ পাইলট হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পথে কমলগঞ্জের মাহির মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের পর সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভা; ঝড়ো বতাসে প্যান্ডেল ভাঙলেও চা শ্রমিকদের আবেগের জোয়ার মক্তবে যাওয়ার পথে ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয়

সাড়ে ১৫ বছরে মানুষ স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পারেনি: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট / ২৬৭ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৯ জুন, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘গত ০৫ আগস্টের পরিবর্তনের পর পুরো মাসজুড়ে যেখানে গিয়েই সালাম দিয়েছি, সবাই উত্তরে বলেছে ‘ঈদ মোবারক’। এটি একটি বড় পরিবর্তনের বার্তা। অথচ গত সাড়ে ১৫ বছরে ৩২টি ঈদ চলে গেছে, কিন্তু দেশের মানুষ শান্তি ও স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পারেনি।’

রোববার রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কাঁঠালতলী বাজারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘সাড়ে ১৫ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়েছে, দেশের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্নীতির কারণে সরকারি প্রতিষ্ঠানগুলো কার্যত ধ্বংসপ্রাপ্ত।’

ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, ‘আমরা অতীত এবং বর্তমান বিশ্লেষণ করে ভবিষ্যতের সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। এই বাংলাদেশ দুর্নীতি ও দুঃশাসনমুক্ত হোক- এটাই আমাদের প্রত্যাশা।’

ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা মারুফ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ আবু সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরের আমির মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ মো. ইয়ামির আলী, সাবেক সেক্রেটারি খন্দকার আব্দুস সুবহান, ঢাকার পল্টন থানা আমির শাহীন আহমদ খান, মৌলভীবাজার পৌর আমির হাফেজ তাজুল ইসলাম, কুলাউড়া উপজেলা আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিম, সাবেক আমির আব্দুল হামিদ খান, বর্তমান সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, জেলা ছাত্রশিবিরের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা মজলিসে শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মোহাম্মদ আলাউদ্দিন, কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম খান, সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিক উদ্দিন ও কর্মধা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি সালেক আহমদ প্রমুখ।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর