মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুলাউড়ায় ইউপি সদস্যসহ দুজনকে জরিমানা ও কারাদণ্ড দেওরাছড়া চা বাগানে ৬ সপ্তাহ ধরে বন্ধ মজুরি, চা-শ্রমিকদের বিক্ষোভ কমলগঞ্জে সিএনজি গ্রুপ কমিটির নির্বাচন উপলক্ষে প্রার্থী তারেক মিয়ার মতবিনিময় সভা মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদ মুরারী, সাধারণ সম্পাদক দেবাশীষ এক দশকেও দৃশ্যমান হয়নি শ্রীমঙ্গল মডেল মসজিদ শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার রেলপথ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ

গোলাপগঞ্জে টিলা ধসে নিহত ৪ জনের পরিচয় মিলেছে

অনলাইন ডেস্ক / ২১৭ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ জুন, ২০২৫

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিতে টিলা ধসে পড়ে এক পরিবারের চারজন নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ঢাকা দক্ষিণ বখতিয়ারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের সবার নাম পরিচয় জানা গেছে।

নিহতরা হলেন বাড়ির মালিক রিয়াজ উদ্দিন (৫০), তাঁর স্ত্রী রহিমা বেগম, মেয়ে সামিয়া খাতুন (১৫) ও ছেলে আব্বাস উদ্দিন (১৩)।

এসব তথ্য নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘টিলা ধসে চারজনের মৃত্যু হয়েছে। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও আমরা মিলে চারজনের মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন, টিলা ধসে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের টিম, সেনাবাহিনী, পুলিশসহ ও স্থানীয় মানুষের সহযোগিতায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সূত্র জানায়, কয়েক দিন ধরেই গোলাপগঞ্জে ভারী বৃষ্টি হচ্ছে। গতকাল রাত দুইটার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ঢাকা দক্ষিণ বখতিয়ারঘাট এলাকায় আলভিনা গার্ডেনের বিপরীতে একটি বাড়ির পাশের টিলা ধসে পড়লে রিয়াজ উদ্দিনের ঘর চাপা পড়ে। এ সময় মাটিচাপা পড়েন রিয়াজ উদ্দিন, তাঁর স্ত্রী এবং তাঁদের দুই সন্তান।

স্থানীয় লক্ষনাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান সিলেট মিরর-কে এসব তথ্য নিশ্চিত করেছেন। রবিবার (১ জুন) ভোর পাঁচটার দিকে তিনি ঘটনাস্থল থেকে এ প্রতিবেদককে জানান, ‘রাত দুইটার দিকে টিলা ধসের ঘটনা ঘটে। এখনো মাটির চাপা অবস্থায় আছেন ৪ জন। বৈরি পরিস্থিতির ফায়ার সার্ভিস এখনো ঘটনাস্থলে এসে পৌঁছাতে পারেনি। পুলিশও আসতে পারেনি।’

তিনি বলেন, ‘ঝড় ও ভারী বর্ষণে গোলাপগঞ্জের রাখালগঞ্জ এলাকায় রাস্তার উপর বড় গাছ পড়ে রাস্তা ব্লক হয়ে গেছে। ফায়ার সার্ভিস গাছ কেটে আসার চেষ্টা করছে। অন্যদিকে ঢাকাদক্ষিণ সড়ক পানিতে ডুবে গেছে। ফলে আমার এলাকায় কেউ আসতে পারছে না।’

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, ভারী বৃষ্টি হওয়ায় উপজেলার বিভিন্ন স্থানে রাস্তায় গাছ উপড়ে পড়ে ছিল। তাই তাৎক্ষণিক খবর পেলেও উদ্ধারকারী দল দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর