শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে বিএনপি নেতাদের সাথে মতবিনিময়ে যা বললেন প্রধানমন্ত্রী পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ পাইলট হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পথে কমলগঞ্জের মাহির মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের পর সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভা; ঝড়ো বতাসে প্যান্ডেল ভাঙলেও চা শ্রমিকদের আবেগের জোয়ার মক্তবে যাওয়ার পথে ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয়

কুলাউড়ায় নিখোঁজ ২৪ ঘন্টা পর হাকালুকি থেকে যুবকের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক / ১৫২ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ জুন, ২০২৫

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাকালুকি হাওর থেকে নিখোঁজের ২৪ ঘন্টা পর আজ রবিবার (০১ জুন) দুপুরে লোকমান মিয়া (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

লোকমান উপজেলার বরমচাল ইউনিয়নের রফিনগরের বাসিন্দা মো. আব্দুল লতিফ (অমু) ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চাচাতো ভাইয়ের হারিয়ে যাওয়া একটি ষাড় গরু খুঁজতে হাওরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এরপর থেকে দীর্ঘ ২৪ ঘণ্টা পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। গরু খুঁজতে তিনি রফিনগর-মাধবপুর হাওরের দিকে একা বের হন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা যায়নি। পরিবারের সদস্য, পাড়া-প্রতিবেশী এবং আত্মীয়স্বজন মিলে বিভিন্ন হাওরাঞ্চল, আশপাশের গ্রাম এবং আত্মীয়দের বাড়ি বাড়ি খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরে আজ দুপুরে পরিবারের লোকজন লাশের সন্ধান পেয়ে এলাবাসীকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আফছার হাওরে ডুবে লোকমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর