মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

মৌলভীবাজারে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

ডেস্ক রিপোর্ট / ১৬১ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ শ্লোগান নিয়ে ভূমি মন্ত্রণালয় কর্তৃক জনবান্ধব ভূমি সেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দেবার লক্ষ্যে তিন দিনব্যাপী মৌলভীবাজারে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। মেলায় ভূমি সংক্রান্ত নানা সেবা প্রদান করা হবে।

রোববার (২৫ মে) সকালে মেলা উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসক কার্যলয়ে ভূমি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ শাহীনা আক্তার,সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা মোঃ তাজ উদ্দিনসহ জেলা প্রশাসক কর্যালয়ের কর্মকর্তা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অফিসারগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ,সেবা গ্রহীতা তথা সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর