বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মৌলভীবাজারে ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ টাকা ও প্রাইভেটকার জব্দ লাউয়াছড়ায় দেখা গেলো বিরল উল্টোলেজি বানর কমলগঞ্জে ৫০০ টাকা মজুরি ও চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় ইউপি সদস্যসহ দুজনকে জরিমানা ও কারাদণ্ড দেওরাছড়া চা বাগানে ৬ সপ্তাহ ধরে বন্ধ মজুরি, চা-শ্রমিকদের বিক্ষোভ কমলগঞ্জে সিএনজি গ্রুপ কমিটির নির্বাচন উপলক্ষে প্রার্থী তারেক মিয়ার মতবিনিময় সভা মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদ মুরারী, সাধারণ সম্পাদক দেবাশীষ এক দশকেও দৃশ্যমান হয়নি শ্রীমঙ্গল মডেল মসজিদ শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার রেলপথ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রধান উপদেষ্টার কাছে দুই বিষয়ে স্পষ্ট রোডম্যাপ চেয়েছে জামায়াত

অনলাইন ডেস্ক / ১৬২ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৪ মে, ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে দুটি বিষয়ে স্পষ্ট রোডম্যাপ চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৫ মে) রাত সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার। এর মধ্যে একটা বিষয়, নির্বাচনটা কখন হবে? আপনি যে সময়সীমা দিয়েছেন, এর ভেতরেই জনগণের কোনো বড় ধরনের ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে নির্বাচনটা হওয়া দরকার। দুই নম্বর আমরা বলেছি, এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং বিচারের কিছু দৃশ্যমান প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে।

জামায়াত আমির বলেন, সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয়, এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। আবার সব সংস্কার এখন করা সম্ভবও না। মাত্র পাঁচটি সুনির্দিষ্ট বিষয়ে তারা হাত দিয়েছেন। সন্তোষজনকভাবে এতটুকু নিষ্পত্তি করা দরকার।

উপদেষ্টাদের পদত্যাগ ইস্যুতে জামায়াত আমিরের বক্তব্য, তারা কারও পদত্যাগ চান না।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর