রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

উদ্ধার হওয়া গন্ধগোকুলকে লাউয়ছড়ায় অবমুক্ত

অনলাইন ডেস্ক / ১৭৯ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে উদ্ধার করা তিনটি গন্ধগোকুলের শাবক লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়ায় অবমুক্ত করা হয়েছে। বুধবার(২১ মে) দুপুরে বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ গন্ধগোকুলের শাবক গুলো অবমুক্ত করে। এর আগে গত ২১ এপ্রিল কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বড়চেগ এলাকার রিদোয়ান মিয়ার বাড়ি থেকে সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খানের নেতৃত্বে কিছুটা আহত অবস্থায় তিনটি গন্ধগোকুলের শাবক উদ্ধার করা হয়।

বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান গন্ধগোকুলের শাবক অবমুক্তের বিষয়টি নিশ্চিত করে বলেন,কিছুটা আহত অবস্থায় উদ্ধার করা গন্ধগোকুলের শাবক গুলোকে যথাযত ভাবে জানকীছড়া রেসকিউ সেন্টারে পরিচর্যা ও একমাস চিকিৎসাসেবা প্রদান করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কাজ্বী নাজমুল হক,জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট তাজুল ইসলাম, বনপ্রাণ সুরক্ষা ও সংরক্ষণে কাজ করা সেচ্ছাসেবী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এন্ডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফ ( SEW) টিমের খোকন থৌনাউজম, কাজল হাজরা,সোহেল শ্যাম,প্লাম্পলরিস ই ভি’র ডেপুটি ম্যানেজার মো. আজিজুল হাকিম আবির,বুক কিপিং এন্ড মিডিয়া ম্যানেজিং ফাইয়াজ হাসান প্রমূখ।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর