শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাড়ে ৮ ঘণ্টা পর সচল এনআইডি কার্যক্রম

অনলাইন ডেস্ক / ১৩৬ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর সচল হলো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিষয়ক সেবা কার্যক্রম। আগামীকাল বুধবার (১৪ মে) সকাল থেকেই নির্বিঘ্নে সেবা পাবেন নাগরিকরা। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারে লগইনে ওয়ান টাইম পাসওয়ার্ড না আসায় সারাদেশে (এনআইডি) কার্যক্রম বিঘ্ন ঘটে।

মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা যে প্রতিষ্ঠান থেকে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) নিয়ে থাকি তারা তাদের সিস্টেমের সমস্যা সমাধান করেছে। সকাল থেকে যে ওটিপিগুলো আমরা পাঠিয়েছি সেগুলো এখন ক্লিয়ার করা হচ্ছে। ওগুলো ক্লিয়ার হওয়ার পরই আবার নতুনগুলো চলে আসবে এবং আগামীকাল সকাল থেকে নাগরিকরা নির্বিঘ্নে এনআইডি সেবা পাবে।

ইসি কর্মকর্তা বলেন, আমাদের সার্ভারে লগইন করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর একটি ওয়ান টাইম পাসওয়ার্ডের (ওটিপি) প্রয়োজন হয়; এটা সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বন্ধ ছিল। এখন যা সচল হয়েছে। ফলে প্রায় সাড়ে ৮ ঘণ্টা নাগরিকরা সেবা পাননি। এখন তো অফিসের সময় শেষ আগামীকাল থেকে নির্বিঘ্নে এনআইডি সেবা পাবেন নাগরিকরা।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর