শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ শ্রীমঙ্গলে যানজট নিরসন ও ফুটপাত উদ্ধারে মাঠে প্রশাসন

৬৭ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ

অনলাইন ডেস্ক / ১৮২ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৫ মে, ২০২৫

দেশের ৬৭টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদায়ন করেছে সরকার। এর মধ্যে ৬৪টি কলেজে অধ্যক্ষ এবং তিনটি কলেজে উপাধ্যক্ষ পদে শিক্ষা ক্যাডারের মোট ৬৭ জন অধ্যাপককে বদলি করা হয়েছে।

সোমবার (৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য জানা গেছে।

আগামী ১৩ মের মধ্যে বদলি হওয়া অধ্যাপকদের বর্তমান কর্মস্থল থেকে অব্যাহতি নিতে বলা হয়েছে। অন্যথায়, ওই দিন বিকেল থেকে তারা তাৎক্ষণিকভাবে অব্যাহতিপ্রাপ্ত হিসেবে গণ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে নবনিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের তাদের পিডিএসে লগইন করে অব্যাহতি ও যোগদান প্রক্রিয়া আবশ্যিকভাবে সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর