শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে ভেলকিবাজির উন্নয়ন প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর ও ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া অজগর লাউয়াছড়ায় অবমুক্ত ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠল সিলেট হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য লাউয়াছড়া উদ্যানের গাছ পাচারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও’র

শ্রীমঙ্গলে আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট / ১৪৩ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

দৈনিক আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০এপ্রিল) বেলা ২টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠকমেলা শ্রীমঙ্গলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

আমার দেশ শ্রীমঙ্গল প্রতিনিধি গোলাম কিবরিয়া জুয়েলের সভাপতিত্বে ও ছাত্র মজলিস নেতা মাহমুদুল হাসান নাঈমের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক এবং মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধু।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর