শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে বিএনপি নেতাদের সাথে মতবিনিময়ে যা বললেন প্রধানমন্ত্রী পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ পাইলট হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পথে কমলগঞ্জের মাহির মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের পর সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভা; ঝড়ো বতাসে প্যান্ডেল ভাঙলেও চা শ্রমিকদের আবেগের জোয়ার মক্তবে যাওয়ার পথে ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয়

নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত

অনলাইন ডেস্ক / ১০৬ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর দাবি জানিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে বড় অঙ্কের অর্থ প্রয়োজন। যার জন্য ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে জামায়াত।

রবিবার (২৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাহের জানান, আগামী নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা যে সময়সূচি দিয়েছেন, জামায়াত সেই টাইমলাইনের প্রতি আস্থা রাখছে।

তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলকে বাংলাদেশে পাঠানোর বিষয়েও আলোচনা হয়েছে।

তাহের বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে জামায়াতের দীর্ঘদিনের আলোচনা চলছে। গার্মেন্টস খাত নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ গার্মেন্টস পণ্য ইউরোপে রপ্তানি হয়। সে বিবেচনায় একটি নির্দিষ্ট এলাকা নির্ধারণ করে সেখানে ইউরোপীয় বিনিয়োগ উৎসাহিত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

নারীর অধিকার ও জঙ্গিবাদবিরোধী অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ইউরোপীয় প্রতিনিধিদের আশ্বস্ত করেছি। নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে পতিতাদের শ্রমিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাবকে আমরা নারীর মর্যাদার পরিপন্থী বলে মনে করি। জামায়াতে নারীদের অংশগ্রহণ বর্তমানে ৪৩ শতাংশ, যা অন্যান্য দলের তুলনায় অনেক বেশি।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর