শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে ভেলকিবাজির উন্নয়ন প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর ও ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া অজগর লাউয়াছড়ায় অবমুক্ত ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠল সিলেট হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য লাউয়াছড়া উদ্যানের গাছ পাচারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও’র

কমলগঞ্জে নিখোঁজের একদিন পর রেললাইনের পাশ থেকে থেকে যুবকের খন্ডিত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে ধূম্র জালের সৃষ্টি হয়েছে

ডেস্ক রিপোর্ট / ৪০৫ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর ইকবাল মিয়া (৩০) নামে এক ব্যক্তির খ-িত মরদেহ রেললাইন পাশ থেকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তবে নিহতের পরিবারের দাবী শ্বশুর বাড়ীর লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে লাশ রেল লাইনের ওপর ফেলে রেখে দিয়েছে। ইকাবালে মূত্যু নিয়ে ধুম্রজালে সৃষ্টি হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। ঘটনার পর কমলগঞ্জ থানা পুলিশ , শ্রীমঙ্গল রেলওয়ে (জিআরপি) পুলিশ ও পিবিআই পুলিশ রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

জানা যায়,উপজেলার রহিমপুর ইউনিয়ের বড়চেগ গ্রামের ইলিয়াছের ছেলে ইকবাল মিয়া(৩০)এর সাথে একই উপজেলার সদর ইউনিয়নের ভেড়াছড়ি গ্রামের জনাব আলীর মেয়ে রিমা বেগম (২৫) এর সাথে ৬ মাস পূর্বে সামাজিক ভাবে বিবাহ হয়। ২৫ এপ্রিল শুক্রবার ইকবাল স্ত্রীকে নিয়ে শশুড়বাড়ী ভেড়াছড়ি বেড়াতে যায়। ২৬ এপ্রিল শনিবার বিকেল স্ত্রীকে শশুড় বাড়ীতে রেখে একাই ইকবাল হোসেন তার বাড়ীতে ফেরার জন্য বেড়িয়ে আসে। রাতে ইকবাল বাড়ীতে না ফেরায় এবং তার মোবাইল ফোনের সুইছ বন্ধ পাওয়া যায়। ফলে নিহতের পরিবার ও শশুড়বাড়ী লোকজন বিভিন্ন স্থানে খোঁজা খোঁজি করে তার সন্ধান না পাওয়ায় নিহতের বাবা রাত ১০ টায় কমলগঞ্জ থানায় সাধারণ ডায়রি দায়ের করেন।

এদিকে রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় কমলগঞ্জ উপজেলা পরিষদের অদূরে রেলগেইটের পাশ্বে খন্ডিত দেহ পড়ে থাকতে দেখে লোকজানাজানি হয়ে ও শ্রীমঙ্গল রেল পুলিশে খবর দেয়। ওপরদিকে ইকাবালের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে লাশটি দেখে ইকাবালের লাশ হিসাবে সনাক্ত করে।

পরে ঘটনাস্থল থেকে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক দীপক সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল নিহতের বিচ্ছিন্ন হাত-পা অদুরে ধানি জমি থেকে ও রেল রাইনের পাশ থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

নিহত ইকবালের ভাই আরমান আহমেদ বলেন, আমার ভাইকে এখানে বিয়ে করানো পর থেকেই পরিবারে অশান্তি ছিলো। আমার ভাইয়ের স্ত্রী কিংবা তার শশুড় বাড়ীর লোকজন ষড়যন্ত্র করে আমার ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করিয়েছে।

স্ত্রী রিমার বাবা জনাব আলী বলেন, আমার মেয়ে ও মেয়ে জামাইয়ের মধ্যে কোন ঝগড়া-ঝাটি ছিলো না। তারা সুখেই ছিলো। আমার মেয়ের গর্ভে সন্তান এসেছে। জামাই শুক্রবার আসবে বলে ঘর থেকে বেরিয়ে গেছে,আজ লাশ ফেলাম।

এদিকে ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর রোববার সকালে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে কমলগঞ্জ থানা পুলিশ,শ্রীমঙ্গল রেলওয়ে(জিআরপি)পুলিশ ও পিবিআই পুলিশ পৃথক পৃথক ভাবে ঘটনাস্থ পরিদর্শন সহ ঘটনাটি তদন্ত করছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, শনিবার রাতে নিহত ইকবালের বাবা থানায় এসে ছেলে নিখোঁজ এর কথা বলে জিডি করে গেছেন। এখনো পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, আমরা রেললাইন থেকে লাশ উদ্ধার করেছি। মৃতদেহ থেকে পা সহ পুরো শরীর ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর জানা যাবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর