শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে ভেলকিবাজির উন্নয়ন প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর ও ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া অজগর লাউয়াছড়ায় অবমুক্ত ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠল সিলেট হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য লাউয়াছড়া উদ্যানের গাছ পাচারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও’র

সবাইকে নিয়ে ফুলের বাগান গড়তে চান জামায়াতের আমির

অনলাইন ডেস্ক / ১৫২ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

সব ধর্মের মানুষকে নিয়ে ফুলের বাগান বানানোর আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৬ এপ্রিল) সকালে ঢাকায় পর্যটন ভবনে কমিটি ফর অলটারনেটিভ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (সিএডিএফ) আয়োজনে “সামাজিক সংহতি: প্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় তিনি এ আশা ব্যক্ত করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা যদি কখনো ক্ষমতায় যাই চেষ্টা করব, সব ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে সম্প্রীতির বাংলাদেশ গড়তে। সবাইকে নিয়ে ফুলের বাংলাদেশ গড়তে চাই। ফুল সবসময় সুগন্ধ ছড়ায়। সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই। আমরা পারতে চাই, হারতে চাই না।’

তিনি বলেন, আমরা যেন সবাই মিলে মানবিক সমাজ গড়তে পারি। সবাই সবাইকে শ্রদ্ধা করবে এবং সম্মান করবে। কারও ভুল হলে সংশোধন করিয়ে দেব। ছোটবেলা থেকে চেষ্টা করেছি মানুষকে মানুষ ভাবতে।

তিনি বলেন, ‘আমরা সবাই মিলে বাংলাদেশ। আমরা কী একদিনও দেখেছি যাদের পরিশ্রমে সমাজের চাকা চলে তাদের দিকে, শ্রমিকদেরকে গুরুত্ব দেয়া উচিত। ছোট বাংলাদেশ, এই দেশে বিপুল জনসংখ্যা। এই জনসম্পদ কাজে লাগাতে হবে।’

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা তপন চৌধুরী, হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক আল্লামা মামুনুল হক, আর্চ বিশপ ক্যাথলিক বিজয় এন ডিক্রুজ উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে হিন্দু মহাজোটের গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয় মহাথেরো প্রমুখ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর