শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ শ্রীমঙ্গলে যানজট নিরসন ও ফুটপাত উদ্ধারে মাঠে প্রশাসন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ উপ-রেজিস্ট্রারসহ নয়জনকে বাধ্যতামূলক অবসর

অনলাইন ডেস্ক / ১৫৬ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আটজন উপ-রেজিস্ট্রার ও একজন সহকারী রেজিস্ট্রারসহ মোট নয়জনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো।

এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

বাধ্যতামূলক অবসরপ্রাপ্তরা হলেন উপ-রেজিস্ট্রার মো. শাহ আলম ঢালী, মো. মোহসীন ইকবাল, প্রেমানন্দ শীল, মোহাম্মদ শামীম আলম মৃধা, মোছা. জিন্নাত আরা, অমিত কুমার দাম, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মো. মতিউর রহমান মোল্যা এবং সহকারী রেজিস্ট্রার কে এম বদরুল আলম।

এদিকে, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সিন্ডিকেটের সভায় চাকরিকাল ২৫ বছরপূর্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও ৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর