সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাড়ন্ত মুরগী বাচ্চা বিতরণ

হালচাল ডেস্ক / ১৩০ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে বাড়ন্ত মুরগী বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১ টায় প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের অর্থায়নে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন প্রাঙ্গণে এলাকার ১৭৯ জন সুফলভোগীদের মাঝে ২০টি করে মুরগী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে, মাধবপুর ইউনিয়নের সদস্য হাতিম মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহিদুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রাশেদুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম প্রমুখ। এ সময় সুফলভোগী সহ স্থানীয় গনমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে জানান, ‌‘পর্যায়ক্রমে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উপকারভোগীদের মাঝে হাঁস বাচ্চা বিতরণ করা হবে। এসময়ে বাড়ন্ত মুরগী বাচ্চার সাথে উপকারভোগীর মাঝে ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর