শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ১০৬ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

​

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে মৌলভীবাজারের কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

​‘সবার আগে বাংলাদেশ: নির্বাচনী ইশতেহার ২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে পল্লী সঞ্চয় ব্যাংক কমলগঞ্জ শাখার (৭১০৩) আয়োজনে শাখা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​শাখা ব্যবস্থাপক হারুনউর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার।

​কর্মসূচিতে ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়। পরে সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি চারা বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি ও আয়োজকরা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই চলবে না, প্রতিটি চারার যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পরিবেশ সুরক্ষায় সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের সবুজায়ন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর