শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

কমলগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২টি দেশীয় একনলা বন্দুক উদ্ধার

কমলগঞ্জ সংবাদদাতা / ১১৩ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধীনস্থ কুরমা বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের বিশেষ টহল দল কুরমা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৮৮৬/এম থেকে আনুমানিক ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে খাসিয়াপুঞ্জি জামতলা এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

অভিযান চলাকালেই বিষয়টি তাৎক্ষণিকভাবে কমলগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়। পরবর্তীতে নিয়মিত মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্রগুলো কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহবুবুল হক জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও সব ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবি সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান চালিয়ে আসছে। দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা রক্ষা এবং সীমান্তের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর