রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম চালক নিখোঁজ কমলগঞ্জে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ শুরু কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা, আতঙ্কে শ্রমিকদের কাজ বন্ধ কমলগঞ্জে কমলার বাগান উচ্ছেদ, ফিরছে বনের সবুজ কমলগঞ্জে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

কমলগঞ্জে ধলাই নদীতে টমটম চালক নিখোঁজ

হালচাল ডেস্ক / ৫৪ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬


মৌলভীবাজারের কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ধলাই নদীতে টমটমসহ পড়ে গিয়ে প্রিতম এরিক ওরফে পিতু (৪৩) নামের এক চালক নিখোঁজ হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নদী থেকে টমটমটি উদ্ধার করতে পারলেও নিখোঁজ চালকের সন্ধান এখনও মেলেনি।

নিখোঁজ প্রিতম এরিক উপজেলার দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার টমাস এরিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক যাত্রীকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন প্রিতম। দক্ষিণ কুমড়াকাপন এলাকায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের কাছে টমটমটি ঘোরাতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তেই গাড়িটি গভীর নদীতে পড়ে যায় এবং চালকসহ তলিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ি নিয়ে পানিতে পড়ার পর বাঁচার জন্য চিৎকার করতে থাকেন প্রিতম। স্থানীয় কয়েকজন তাৎক্ষণিকভাবে নদীতে নেমে উদ্ধারের চেষ্টা চালালেও চোখের পলকেই তিনি তলিয়ে যান।

খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। স্থানীয়দের সহায়তায় নদী থেকে দুর্ঘটনাকবলিত টমটমটি উদ্ধার করা সম্ভব হলেও চালক প্রিতমের হদিস পাওয়া যায়নি।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট লিডার ফারুক আহমদ জানান, ঘটনাস্থল থেকে টমটমটি উদ্ধার করা হয়েছে। তবে মৌলভীবাজারে নিজস্ব ডুবুরি দল না থাকায় নিখোঁজ চালককে উদ্ধারে সিলেট থেকে বিশেষজ্ঞ ডুবুরি দল এসেছে। ডুবুরি দল নদীতে জোরদার উদ্ধার অভিযান চলমান রয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিখোঁজ চালককে উদ্ধারে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং উদ্ধার কাজ চলমান আছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর