রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম চালক নিখোঁজ কমলগঞ্জে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ শুরু কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা, আতঙ্কে শ্রমিকদের কাজ বন্ধ কমলগঞ্জে কমলার বাগান উচ্ছেদ, ফিরছে বনের সবুজ কমলগঞ্জে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

কমলগঞ্জে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

হালচাল ডেস্ক / ৯৭ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার: খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল। গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চল সবাই কাবাডি খেলি”—এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে কমলগঞ্জ থানার আয়োজনে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার খেলোয়াড়রা এতে অংশ নেন।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করাও এ আয়োজনের লক্ষ্য।

চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মাঠজুড়ে ছিল দর্শকদের করতালি ও উচ্ছ্বাস।

খেলা শেষে পতনউষার ইউনিয়ন চ্যাম্পিয়ন এবং কমলগঞ্জ পৌরসভা রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দীন, কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসাবুজ্জামান শাওন সহ পুলিশের কর্মকর্তা, সাংবাদিক, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর