শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু বহিষ্কার শ্রীমঙ্গলে সাবানা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড টাকা ছাড় দেন না ডিএফও: সিপিজি সদস্যদের ৫ মাসের বেতন বকেয়া মাও সে তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ শ্রীমঙ্গলে ধুলাবালি থেকে স্বস্তি দিতে সড়কে পৌরসভার পানি ছিটানোর উদ্যোগ ধলই সীমান্তে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী পালিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ কমলগঞ্জে এক রাতে মসজিদের দানবাক্সসহ ৭ দোকানে দুর্ধর্ষ চুরি

শ্রীমঙ্গলে খামারে ঢুকে পড়া ১৮ ফুট লম্বা বিশাল অজগর উদ্ধার

হালচাল ডেস্ক / ৬৫ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি খামারে ঢুকে পড়া ১৮ফুট লম্বা বিশাল আকৃতির অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

রোববার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ইছবপুর এলাকায় জসীম উদ্দিনের খামারে এ ঘটনা ঘটে।

খামার মালিক জসীম উদ্দিন জানান, সকালে হঠাৎ খামারের ভেতর থাকা গরুগুলো অস্বাভাবিকভাবে চেচামেচি ও ছোটাছুটি শুরু করে। গরুর এমন আচরণে তিনি বিষয়টি দেখতে খামারের ভেতরে যান। সেখানে গিয়ে তিনি একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পান।

তিনি বলেন, ‘খামারের ভেতরে এত বড় একটি অজগর দেখে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি। পরে গরুর চেচামেচি ও নড়াচড়ার কারণে সাপটি নিজে থেকেই খামারের ভেতর থেকে বাইরে চলে আসে।’

ঘটনাটি জানাজানি হলে খামারের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জসীম উদ্দিন বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে যান। পরে তারা সতর্কতার সঙ্গে অজগর সাপটি উদ্ধার করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১৮ ফুট লম্বা বিশাল আকারের অজগরটিকে নিরাপদে উদ্ধার করি। সাপটি অক্ষত ছিল। উদ্ধারের পর সেটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।’

উদ্ধারের পর অজগর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, উদ্ধারকৃত সাপটি আমাদের কাছে দেওয়া হয়েছে। বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে মুক্ত করা হবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর