রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

এআই দিয়ে এমপি নাসের রহমানের বিকৃত ভিডিও তৈরি-ছড়ানোর অভিযোগে সাভার থেকে আসামি গ্রেপ্তার

হালচাল ডেস্ক / ৭৭ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ আগস্ট, ২০২৬


মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিকৃত ও অশ্লীল ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পারভেজ আলম খান (৩২) নামে সাইবার মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৮ আগস্ট) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ঢাকা জেলার সাভার থানাধীন রাজাশন এলাকার আলাউদ্দিন মসজিদের গলিতে সারারাত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পারভেজ আলম খান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মূল বাসিন্দা। তিনি সাভারের রাজাশন এলাকায় একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামের নির্দেশনায় ডিবি ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহলাদ ইবনে জামিলের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় পারভেজের অবস্থান নিশ্চিত করে সাভারে অভিযান পরিচালনা করে।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, গ্রেপ্তারকৃত আসামিকে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে একই মামলায় সৈয়দ তানভীর নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছিল ডিবি।

তিনি আরও জানান, মামলার তদন্ত কার্যক্রম জোরদারভাবে চলছে এবং ডিজিটাল মাধ্যমে এমন জঘন্য ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে জেলা গোয়েন্দা পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর