শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ

হালচাল ডেস্ক / ৩৩ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উদ্ধারকৃত বালু ও সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার ২ নম্বর ভূনবীর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলিসার কুল (বরপাড়া) এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। অভিযানে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযান সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ৮ হাজার ঘনফুট বালু, ১টি এক্সক্যাভেটর (ভ্যাকু) মেশিন, বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৫টি শ্যালো মেশিন এবং বালু পরিবহনের প্রায় ১ হাজার ফুট পাইপ উদ্ধার করা হয়।

তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত চক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে। ফলে কাউকে সরাসরি আটক করা সম্ভব হয়নি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে না পাওয়ায় ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’ অনুযায়ী উদ্ধারকৃত বালু, এক্সক্যাভেটর ও বালু উত্তোলনের শ্যালো মেশিনগুলো জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়েছে। এছাড়া জনস্বার্থে ও অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় ১ হাজার ফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করে ঘটনাস্থলেই তা বিনষ্ট করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত বালু ও অন্যান্য মালামাল প্রচলিত বিধি অনুযায়ী পরবর্তীতে প্রকাশ্যে নিলাম বা প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের পরিবেশবিনাশী ও অবৈধ কার্যক্রম রোধে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারিতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থে ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর