শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি

হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা

হালচাল ডেস্ক / ২৪ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২৬



হবিগঞ্জে প্রবেশে পুলিশি বাধার মুখে পড়ে সেখান থেকেই মামলার অভিযোগ দায়ের শেষে মৌলভীবাজারে ফিরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বুধবার (২৯ জুলাই) রাতে তারা মৌলভীবাজার সার্কিট হাউজে এসে পৌঁছান এবং সেখানেই রাতযাপন করেন। পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে বৃহস্পতিবার সকালে তারা সিলেটের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

এনসিপির মৌলভীবাজার জেলা আহ্বায়ক খালেদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় নেতারা বুধবার রাতে মৌলভীবাজার সার্কিট হাউজে অবস্থান করেছেন। বৃহস্পতিবার সিলেটে দলের পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে, যার উদ্দেশ্যে সকালেই তারা সিলেটের পথে রওনা হবেন।

এর আগে বুধবার বিকেলে হবিগঞ্জে প্রবেশের চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়েন এনসিপি নেতাকর্মীরা। রাস্তায় প্রায় চার ঘণ্টা অবস্থান ও অপেক্ষার পর তারা বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে বসে গত মঙ্গলবার তাদের ওপর হওয়া হামলার ঘটনার মামলার অভিযোগ দায়ের করেন। অভিযোগ জমাদান শেষে তারা মৌলভীবাজারের পথে রওনা হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫টার দিকে বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়ির পাশের মুছাই এলাকায় এনসিপি নেতাদের বহনকারী গাড়িবহরটি আটকে দেয় পুলিশ। সেখানে নেতারা হবিগঞ্জের কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়ে প্রশাসনিক অনুমতি চেয়ে পুলিশের সাথে দীর্ঘ সময় আলোচনা করেন। তবে সার্বিক নিরাপত্তার স্বার্থে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় পুলিশ তাদের শহরে প্রবেশ করতে দেয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতির সুরক্ষার স্বার্থেই তাদের শহরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরবর্তীতে তারা কামাইছড়া পুলিশ ফাঁড়িতে অবস্থান করেই গত মঙ্গলবারের হামলার ঘটনায় তাদের অভিযোগপত্রটি জমা দিয়েছেন।”


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর