বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত

কমলগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

হালচাল ডেস্ক / ৪৬ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২৬




‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল, বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ, পল্লী উন্নয়নের ওপর নির্মিত বিশেষ ভিডিও ও ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনা সভা এবং সুফলভোগীদের অভিজ্ঞতা বিনিময়।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাঈদ নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আসাদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এবং টেকসই উন্নয়নের ধারা বজায় রাখতে বিআরডিবির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি সুফলভোগীদের অর্জিত ঋণের সঠিক ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান এবং সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে একযোগে কাজ করার তাগিদ দেন।

তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই প্রাপ্ত ঋণের সঠিক ব্যবহার করে সুফলভোগীদের নিজেদের স্বাবলম্বী করে তুলতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, প্রেসক্লাব সভাপতি আসাবুজ্জামান শাওন, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন।

উপকারভোগীদের পক্ষ থেকে অনুষ্ঠানে নিজের অনুভূতি ও অভিজ্ঞতা ব্যক্ত করেন সত্যবান সিংহ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পল্লী উন্নয়নের অংশ হিসেবে বিআরডিবির উপকারভোগী ও সুফলভোগীদের মাঝে ঋণ এবং বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। উক্ত বর্ণাঢ্য অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিআরডিবির বিপুল সংখ্যক সুফলভোগী উপস্থিত ছিলেন।



এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর